রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী লোহিত, ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত ছড়াল ইরান যুদ্ধ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের

জমিদাতা বা কারো নামে মসজিদের নামকরণ করা যাবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি মসজিদ আছে।  জমিদাতার নামে ওই মসজিদটির নামকরণ করা হয়েছে, এখন কিছু মানুষ বলছে এটা আল্লাহ তাআলার ঘর। আর আল্লাহর ঘর দুনিয়ার কোনো মানুষের নামে রাখা যাবে না। 

উত্তর: সাহাবী, তাবেয়ী বা কোনো আল্লাহর ওলীর নামে মসজিদের নামকরণ করা জায়েজ। যেমন মসজিদে আবু বকর রা., মসজিদে বেলাল রা., ইত্যাদি। 

মানুষের নামে মসজিদের নামকরণ করা মৌলিকভাবে জায়েজ। মসজিদের জমিদাতা বা মসজিদে অর্থ দানকারী কোনো ব্যক্তির নামেও মসজিদের নামকরণ করা জায়েজ।

তবে মসজিদের জায়গা বা মসজিদে অর্থ দান করে দাতার নামে মসজিদের নামকরণ করা উচিত নয়। কারণ এতে এখলাস নষ্ট হওয়া ও রিয়া তথা লোক দেখানোর আশঙ্কা থাকে। 

আর যদি এমনটি লোক দেখানো বা রিয়ার উদ্দেশ্যেই করা হয়ে থাকে তবে তো কাজটি সম্পূর্ণ নাজায়েজ হবে। এবং দানের সওয়াবও নষ্ট হয়ে যাবে। অবশ্য এভাবে কোনো মসজিদের নাম রাখা হলেও তা মসজিদ বলেই গণ্য হবে এবং সেখানে নামাজসহ সব ইবাদাত বন্দেগী করা যাবে।

সূত্র: সহিহ বুখারি, হাদিস ৪২০; ফাতহুল বারী ১/৬১৪; উমদাতুল কারী ৪/১৪৮; আদ্দুররুল মুখতার ৬/৪২৫

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit