বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় চবিতে আনন্দ মিছিল, মিষ্টিমুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২৩ অক্টোবর) রাতে সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় আনন্দ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চবির শিক্ষার্থীরা। এসময় চবির সমন্বয়করা জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন এবং বিজয় মিছিলের নেতৃত্ব দেন।

আনন্দ মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগমুক্ত শিক্ষাঙ্গন হলো’ ‘হলে হলে খবর দে, ছাত্রলীগের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’,  ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ছাত্রলীগ গর্তে/ খুনি হাসিনা ভারতে’, ‘হৈ হৈ রই রই, ছাত্রলীগ গেলি কই’ ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের সব অনিয়ম ও দুর্নীতির বিচার এই সরকারকে করতে হবে। আমাদের শতশত ভাই-বোনকে তারা আক্রান্ত করেছে। বাংলার মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছে, অবৈধ সুবিধা নিয়েছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। 

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit