সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

১০ কোটি টাকার বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দিলেন অনিল কাপুর!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, পানমশলা বা গুটখার (চিবানো তামাক) বিজ্ঞাপনের মডেল হওয়ার কাজ ফিরিয়ে দিয়েছেন অনিল। অভিনেতা জানান, তিনি এমন কোনো পণ্যের মডেল হতে চান না, যা যুব সমাজের ক্ষতির কারণ হয়ে ওঠে। ভক্তরা যে ভুল পথে চালিত না হয়, তাই নিজের দায়বদ্ধতা থেকে এমন পণ্যের বিজ্ঞাপনের মডেল হতে চান না তিনি।

এ প্রসঙ্গে অনিল বলেন, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এমন কোনও পণ্যের বিজ্ঞাপন করতে চাই না, যা জনস্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলবে। অনিল কাপুর পানমশলার বিজ্ঞাপন ফিরিয়ে দিলেও অতীতে অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খানের মতো তারকাদের এমন পণ্যের মডেল হতে দেখা গেছে।

সমালোচনার মুখেও পড়েছেন অনেক তারকা। নিজের ভুল বুঝতে পেরে অক্ষয় কুমার, জন আব্রাহামের মতো তারকাদের ঘোষণাও দিতে দেখা গেছে যে, ভবিষ্যতে এমন কোনো পণ্যের আর কখনও মডে হবেন না।

এদিক থেকে অনিল কাপুর ব্যতিক্রম। তিনি প্রথম থেকেই নিজের অবস্থান পরিষ্কার করে জানান দিলেন, এমন কোনো পণ্যের মডেল তিনি কখনই হবেন না। সংবাদমাধ্যমে তিনি বলেন, নিজের কাছে আমি পরিষ্কার। মৃত্যুর বিপণন করতে পারব না। এটা আমার আদর্শের প্রশ্ন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit