মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

লক্ষ্মীপুরে সড়ক আটকিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের চকবাজার এলাকায় বাজার সড়ক বন্ধ করে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, মসজিদ মার্কেটে ১৩০ জন ব্যবসায়ী রয়েছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের কথা ছিল। কিন্তু এর আগে চক বাজার মসজিদ কমিটি ব্যবসায়ীদের হুমকি দিয়ে নির্বাচন না করার জন্য একটি নোটিশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে রাস্তা নেমে পড়েন। একপর্যায়ে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ এসে ঘটনাটি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।

চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী তোফায়েল আহমেদ, রাকিব হোসেন, কামরুজ্জামান মনু, আমজাদ হোসেন, রিয়াজ হোসেন জানান, তারা ৯৯ বছরের জন্য মার্কেটে দোকান ক্রয় করেছেন। অথচ মসজিদ কমিটি তাদের ওপর জোরপূর্বক প্রভাব খাটাচ্ছে। তারা ব্যবসায়ী সমিতির নির্বাচন করছে, কিন্তু মসজিদ কমিটি তা করতে দিচ্ছে না। বিকালের মধ্যে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে মসজিদ কমিটি বাতিলের দাবি জানান তারা।

চক বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারী বলেন, মার্কেটটি পরিচালনা করে চক বাজার জামে মসজিদ কমিটি। কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা আলাদা কমিটি করতে চাচ্ছে। আমরা তাদের বলেছি সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নেবো। কিন্তু তারা জোর করে কমিটি করতে চাচ্ছে। তারা যাতে কমিটি করতে না পারে তাই ওই নোটিশটি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল মুন্নাফ বলেন, ব্যবসায়ীদের নির্বাচন নিয়ে বিরোধ চলছে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit