রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নতুন পথে ভারত-চীন সম্পর্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও চীন সীমান্তে চার বছর ধরে চলমান সামরিক অচলাবস্থা সমাধানের লক্ষ্যে টহল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। সোমবার (২১ অক্টোবর) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গতকাল ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টহল দেয়ার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে ভারত-চীন। এর মাধ্যমে সীমান্তে উত্তেজনার অবসান হতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে। এনিয়ে বিক্রম মিশ্রি জানান, এবার চীনের সঙ্গে এই ইস্যুতে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি। গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বৈঠক করছিলাম। এবার সমাধানের পথ হলো। এর মধ্য দিয়ে ২০২০ সালের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

এর আগে ২০২০ সালে বিতর্কিত সীমান্তে উভয় দেশের সেনাদের সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং চার জন চীনা সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

তবে সর্বশেষ সীমান্ত নিয়ে দেশ দুইটির এমন সিদ্ধান্তে সম্পর্কের বাঁক বদল হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit