রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

লালমনিরহাটে প্রতিবন্ধীর বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে টাকা লুট করতে হাফিজুর রহমান নামে এক শারীরিক প্রতিবন্ধীর বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ দুই লক্ষাধিক টাকা লুট করে নিয়েছে সন্ত্রাসীরা। এতে বাঁধা দেওয়ায় ৩জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে।

সোমবার(১৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় পাঁচজনকে আসামি করেএকটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে  এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে শারীরিক প্রতিবন্ধী হাফিজুর রহমান সহ তার বাবা-মালালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৬ মে) সকালে সরেজমিনে দেখা গেছে, শুল্লুকিয়া গ্রামের ক্ষত-বিক্ষত বসত ভিটায় বাকপ্রতিবন্ধীর ওই পরিবারটি অনেকটা হতাশার চাদরে নিজেদের ডেকে রেখেছেন। এখনো আতংক কাটেনি তাদের।

ভুক্তভোগী শারীরিক প্রতিবন্দ্বী হাফিজুর রহমান জানান, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার দুই পায়ে জন্মগতভাবে সমস্যা। আমি ঠিকমতো চলাফেরা করতে পারি না, তারপরেও পরিবারের ভরণপোষণের জন্য আমি অটো রিক্সা চালিয়ে বাবা মাকে সাহায্য করে আসছি। আমরা পাঁচ বোন একভাই। দুই বোনের বিয়ে দিয়েছি এখনো তিন বোন রয়েছে। তারা পড়ালেখা করছে। আমার অটোটি অন্যের, তাই ভাড়ায় চালাতে হয়। এজন্য নিজে একটি অটো রিকশা কেনার জন্য কষ্ট করে ২ লক্ষ ২৫ হাজার টাকা জমাই। ঘটনার দিন আমরা অটো রিক্সা কেনার জন্য লালমনিহাট শহরে যাওয়ার কথা। বিষয়টি জানার পর আমার প্রতিবেশী নুরুজ্জামান, নুর ইসলাম ও নূর মোহাম্মদ সহ তাদের বাড়ির চার-পাঁচজন সন্ত্রাসী আমাদের ভাত খাওয়া অবস্থায় অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করার চেষ্টা করে।

এ সময় আমার বাবা বাঁধা দিলে আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। মুহূর্তেই আমার বাবা মাটিতে লুটিয়ে পড়লে আমার বাবাকে বাঁচাতে আমার মা এগিয়ে আসে। এ সময় সন্ত্রাসীরা আমার মাকেও বেধড়ক মারপিট করে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঠিকমত চলাফেরা করতে পারিনা। এরপরও বাবা মাকে বাঁচাতে এগিয়ে গেলে তারা আমাকেও লাঠি দিয়ে দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে।তাদের লাঠির আঘাতে আমার ডান হাতে প্রচন্ড আঘাত পাই।

প্রতিবন্ধী হাফিজুল আরো জানান, হঠাৎ করে নুরজাহান গঙ্গের এই নারকীয় হামলা ও লুটপাটের ঘটনায় আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। নিজেদের বসত বাড়িতে আমার বৃদ্ধ বাবা এবং আমি কোন রকম সংসারের গ্লানি টানছেন। এতোদিনের আমাদের কষ্টের জমানো ২লক্ষ্য ২৫ হাজার টাকা আমাদেরকে মেরে তারা লুট করে নিয়ে গেল। এখন আমি কি করে অটো রিকশা কিনবো বুঝে উঠতে পারছি না। আমি এর বিচার দাবি করছি। গুরুতর আহত হওয়ায় আমার বাবা মা এবং আমি এখনো লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এ হামলা ও লুটপাটের ঘটনায় নুরুজ্জামান, নুর ইসলাম, নূর মোহাম্মদ, নুর নাহার, ও ণুর বানুকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে লালমনিহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের জানান,  এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit