মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

‘এমন টস হারা সত্যিই ভালো’, ভারতকে হারিয়ে লাথাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : বেঙ্গালুরু টেস্টে রোববার (২০ অক্টোবর) ৮ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। টেস্টে ১৯৮৮ সালের পর ভারতের মাটিতে কিউইদের এটা প্রথম জয়, সাকুল্যে ৩টি। ভারতে নিউজিল্যান্ড প্রথম জয়টি পেয়েছিল ১৯৬৯ সালে, নাগপুরে।দীর্ঘ অপেক্ষার অবসানটা করে দিয়েছিল স্বাগতিক ভারতই। টস জিতে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং তোপে পড়ে রোহিতরা। মাত্র ৪৬ রানেই গুঁড়িয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে ‍ঘুরে দাঁড়ালেও হার এড়াতে পারেননি স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৪০২ রান নেয়া নিউজিল্যান্ডের সামনে দ্বিতীয় ইনিংসে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০৭ রানের। তবে টস জিতলে ফলাফলটা এমন নাও হতে পারতো কিউইদের জন্য।

তাই ম্যাচশেষে টম লাথাম বলেন, ‘জয়ের অন্যতম কারণ, আমরা ভালো ব্যাট করেছি। আর এমন টস হারা সত্যিই ভাল।’জয়ের জন্য লাথাম কৃতিত্ব দিয়েছেন দলের বোলারদেরও। বলেন, ‘আমাদের বোলারেরা প্রথম দিন ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল রেখে গিয়েছে। তার সুফল পেয়েছি আমরা। আমরা জানতাম দ্বিতীয় ইনিংসে ভারত ঠিক ঘুরে দাঁড়াবে।

ওদের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। দ্বিতীয় ইনিংসেও দ্বিতীয় নতুন বল ভালোভাবে কাজে লাগিয়েছে আমাদের বোলারেরা। পরিকল্পনা মতো বল করে ওরা আমাদের কাজ সহজ করে দিয়েছে।’তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ২৪ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit