মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

টাইগারদের সমীহ করছেন মার্করাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুরে বেশ ভালো সুবিধাই পাচ্ছেন প্রোটিয়ারা। এখানে এসে দিনগুলোও বেশ উপভোগ করছেন তারা। প্রোটিয়া অধিনায়ক মার্করাম বলেন, ‘মানিয়ে নেয়ার চেষ্টা করছি। ফ্যাসিলিটিস বেশ ভালো। দিনগুলো উপভোগ করছি। ক্যাম্প ভালো হয়েছে। দল হিসেবে ভালো করতে চাই সিরিজে।’ 

মিরপুরের উইকেট সবসময়ই স্পিনবান্ধব। এখানে স্পিনাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। এ বিষয়ে মার্করাম বলেন, ‘স্পিন নিয়ে আলোচনা হচ্ছে। দলের অনেকেই নতুন। পরের ম্যাচ এবং সাবকন্টিনেন্টে ভালো করার সুযোগ নতুনদের সামনে।’ 
 
এখানর কন্ডিশন কাজে লাগিয়ে ভালো করতে চায় প্রোটিয়া অধিনায়ক। ‘টেস্ট ইউনিট হিসেবে ভালো কর‍তে চাই। দারুণ একটা সুযোগ ভালো করার। ভালো করতে পারলে পজিটিভ ফলাফল আসবে৷ অনেক কঠিন, তবে ভালো করতে চাই।’ 
 
এমন উইকেটের কথা মাথায় রেখে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে একাধিক স্পিনার। তবে প্রতিপক্ষ দলেও রয়েছেন অভিজ্ঞ স্পিনার। মার্করাম বলেন, ‘মহারাজ অনেক অভিজ্ঞ এবং চতুর ক্রিকেটার। এই উইকেট নিয়ে জ্ঞান আছে, আমাদের পরামর্শও দিচ্ছে। উইকেট আর কন্ডিশন প্রত্যাশিতই মনে হচ্ছে।’
 
দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক আরও বলেন, ‘আত্মবিশ্বাসী আর আশাবাদী হতে চাই। আমার ধারণা আমাদের পর্যাপ্ত শক্তি রয়েছে কম্পিট করার। ব্রেভিসের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি, এখনো একটা সেশন বাকি আছে।’ 
 
সাকিব আল হাসানকে নিয়ে মার্করাম বলেন, ‘সাকিবকে মিস করবো না৷ দারুণ খেলোয়াড়। তবে তাকে ছাড়াও বাংলাদেশ দারুণ দল, কঠিন কন্ডিশন হতে যাচ্ছে। সাকিব ছাড়াও বাংলাদেশ বেশ শক্তিশালী। কঠিন চ্যালেঞ্জ হবে। নিতে চাই চ্যালেঞ্জটা। কয়েকটা দারুণ দিন হবে টেস্টের।’ 
 
‘সাকিব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তার মুখোমুখি না হওয়াটা বড় স্বস্তি। তবে এই বিষয়ে বেশি মনোযোগ দিতে চাই না। যেমনটা বললাম, তাকে ছাড়াও দারুণ শক্তিশালী স্কোয়াড আছে।’ 
 
তিনি বলেন, ‘ফুটেজ আর বল ট্র‍্যাকিং করার জন্য ট্রেনিং এ এআই ব্যবহার করা হয়েছে। এটা অনেকদিন ধরেই করছি। আজকের সেশন শেষে উইকেট সম্পর্কে আরো ধারণা পাবো মনে হচ্ছে।’

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit