মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন : নুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘এই অন্তবর্তীকালীন সরকারকে একটি নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কল্যাণের জন্য দলমত নির্বিশেষ তাদের ক্ষমতায় বসিয়েছে। তাই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।’

আজ বুধবার বিকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য যে সময় প্রয়োজন হবে গণঅধিকার পরিষদসহ বিপ্লবে অংশগ্রহণকারী সকল দল সেই সময়টুকু দেবে এবং সংস্কারের লক্ষ্যে যে ছয়টি কমিশন গঠন হয়েছে, তারা সবাই দক্ষ, অভিজ্ঞ, তারা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে কাঙ্খিত সংস্কারের পথে নিয়ে যাবেন।’

তিনি আরো বলেন, ‘এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা না পায় সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের এখনো গা শিউরে উঠে সেদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অস্ত্রহাতে রাজপথে দাঁড়িয়ে কীভাবে জনতার বুকে গুলি চালিয়েছিলো, হায়েনার মতো ঝাপিয়ে পড়েছিলো, রামদা দিয়ে কুপিয়েছিলো, নারীদের বস্ত্র হরণ করেছিলো, আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র এটা শুধু ২০২৪ সালের নয়, আমরা ৭৫ এ আওয়ামী লীগের বাকশালি চরিত্র দেখিনাই, কিন্তু বাকশালি চরিত্র ছিলো জঘন্য। সে সময় নতুন বৌ নিরাপদ ছিলো না, শেখ মুজিবুরের ছেলের ব্যাংক ডাকাতির ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে। তাই এই বাকশালি, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার মাটিতে আর দাঁড়াতে দেওয়া যাবে না।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘এরা শুধু বাকশালি, ফ্যাসিস্ট নয়, এরা রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক দল। ভারতের তাবেদার, দালাল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারাই অবস্থান নিবে তাদেরকেও প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের মতের পার্থক্য আছে, পথের পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই আপসহীন। কাজেই বিএনপি, জামায়াত, সকল রাজনৈতিক দলকে বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সবাই একাত্ম থাকুন, রাজপথে নামুন, সরকার বাধ্য হবে এবং এই গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য গণহত্যায় যারাই জড়িত প্রশাসনসহ রাজনৈতিক দলের সবার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।’

গণসমাবেশে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ অন্যরা বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit