বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

তুরস্কে এরদোগানের বিরুদ্ধে নারীরা বিক্ষোভ করছেন কেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দেশটির শতাধিক নারী। সর্বশেষ ইস্তাম্বুলে দুই নারীকে হত্যার প্রতিবাদে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে আয়োজকদের একজন গুনেস ফাদিমে আকসাহিন বলেন, আপনি (এরদোগান) এমন সরকার, যারা তরুণীদের খুন হতে দেয়। এদিন গুলিজার সেজার নামের একজন নারী সমাবেশে বক্তব্য দেন। গুলিজারের মেয়ে খুন হয়েছেন। গত জুনে তার মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি কার্পেটে মুড়িয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল।

তুরস্কজুড়ে এক সপ্তাহ ধরে প্রতিদিন এ ধরনের বিক্ষোভ হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে। ইস্তাম্বুল ছাড়াও রাজধানী আঙ্কারা এবং তুরস্কের আরেক বড় নগর ইজমিরে বিক্ষোভ হয়েছে। নারী অধিকারবিষয়ক একটি সংগঠন বিক্ষোভের ছবি পোস্ট করেছে।

এক রাতে দুই তরুণীকে হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। গত সপ্তাহে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। প্রেসিডেন্ট এরদোগান (খুনের ঘটনার জন্য) প্রাথমিকভাবে মদ ও সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেছিলেন। গত বুধবার তিনি বিচারব্যবস্থা আরও দৃঢ় করার এবং অপরাধ দমনে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit