বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী ঘাঁটি গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র’

মহা ধুমধামে দীঘির ‘বিয়ে’ সরাসরি দেখা যাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : কার্ডের বিষয়ে সেই সময়টাতে জানা যায়, দীঘির বিয়ের কার্ডটি ছিল ওয়েবফিল্মের প্রচারণা। এবার নতুন খবর, রেজাউর রহমান পরিচালিত সেই ওয়েবফিল্মটি এবার আসছে বড় পর্দায়; সেখানে দেখা যাবে দীঘির বিয়ে।

জানা গেছে, ওটিটি প্লার্টফর্ম চরকিতে আসছে দীঘির নতুন ওয়েব ফিল্ম। নাম ৩৬২৪৩৬। পরিচালনা করেছেন রিয়ায়াজুর রহমান। এতে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।

সম্প্রতি চরকির ফেসবুক পেজে নিমন্ত্রণ বার্তা হিসেবে একটি পোস্ট দেয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘প্রেক্ষাগৃহে, মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। আপনারা সপরিবারে আমন্ত্রিত। দেখা হচ্ছে সিনেমা হলে!’

দীঘি তার ফেসবুকে লিখেছেন, ‘দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে’
পোস্টারে দীঘিকে লাল শাড়িতে দেখে ও শাওনকে শেরওয়ানিতে বরের বেশে দেখে বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। এখন শুধু দর্শকেরা ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন।

এদিকে গত ১৮ জুলাই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ছবিটি।
 
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকীসহ অনেকে।
 

 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit