বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

আরডি বর্মনের বায়োপিকে বিশেষ চরিত্রে অক্ষয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

বিনোদন ডেস্ক : প্রয়াত কিংবদন্তি সংগীত পরিচালক রাহুল দেব বর্মন (আরডি বর্মন)-এর বায়োপিকে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পরিচালক নীরজ পাণ্ডের এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

তবে অক্ষয়ের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা। জানা গেছে, চরিত্রটি গল্পের জন্য গুরুত্বপূর্ণ এবং ফারহান আখতারের অভিনীত আরডি বর্মনের চরিত্রের সঙ্গে এর গভীর যোগসূত্র থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নীরজ পাণ্ডে চরিত্রটি নিয়ে অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করেন। গল্প ও চরিত্র শুনেই দ্রুত কাজ করতে রাজি হয়ে যান এই অভিনেতা। একটি সূত্র জানিয়েছে, এটি অক্ষয়ের বিশেষ উপস্থিতি হলেও সিনেমার কাহিনিতে এর গুরুত্ব অনেক বেশি।

এর আগে নীরজ পাণ্ডে ও অক্ষয় কুমার একসঙ্গে কাজ করেছেন ‘স্পেশাল ২৬’ ও ‘বেবি’ -এর মতো সফল সিনেমায়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও এই জনপ্রিয় অভিনেতা-পরিচালক জুটি একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

আরডি বর্মনের বায়োপিকটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন ফারহান আখতার। চলতি বছরের সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে নীরজ পাণ্ডের প্রযোজনা সংস্থা ও এক্সেল এন্টারটেইনমেন্ট।

ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব আরডি বর্মনের জীবন, সংগীতযাত্রা ও সৃষ্টির জগৎকে পর্দায় তুলে ধরতে বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছে নির্মাতারা। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি আরডি বর্মনের কালজয়ী সংগীতকে নতুনভাবে উপস্থাপনের জন্য চলছে বিশেষ সংগীত আয়োজন।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit