মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ছাত্রলীগ নিষিদ্ধে আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় প্রথমে হাইকোর্টের সামনে মিছিল নিয়ে উপস্থিত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দুপুর ২টার মধ্যে বিচারালয় থেকে আওয়ামী মদদপুষ্ট বিচারকদের অপসারণ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।

এর আগে বেলা পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল হাইকোর্টের উদ্দেশ্যে বের হয়। দুপুর সাড়ে ১২টার পরে বিক্ষোভ থেকে আওয়ামী বিচারপতিদের অপসারণের জন্য আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে’; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit