শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ঢাকার আদালতে ৬৬৯ জন সরকারি কৌঁসুলি নিয়োগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ :  ঢাকার জেলা ও মহানগর পর্যায়ে বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে মোট ৬৬৯ আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।  

এতে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. ওমর ফারুক ফারুকী। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক।
 
একইসঙ্গে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপিপন্থি আরেক আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন এবং ঢাকা জেলার দেওয়ানী আদালতের প্রধান কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল খায়ের।

উল্লেখ্য, এর আগে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবুর নিয়োগ বাতিল করে গত ২৮ আগস্ট হিসেবে ফৌজদারি বিশেষজ্ঞ এহসানুল হক সমাজীকে নিয়োগ দিয়েছিল সরকার। তবে বিএনপিপন্থি আইনজীবীদের বিরোধিতার মুখে তিনি সেই দায়িত্ব গ্রহণ করেননি।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit