রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের বিভিন্ন অনুদান প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ১৪ অক্টোবর  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন। 
যামিনীপাড়া জোনের আওতাধীন দুস্থ ও অসহায়  সালমা বেগম, দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তার আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ৩ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। তাইন্দং ইউপির  মোঃ খোরশেদ আলম, তাইন্দং  ইউপির  প্রতিবন্ধী হাফেজ মোঃ জাফর আলী, তবলছড়ি ইউপির  মোঃ শাহজাহান আলী (আনসার ভিডিপি),  সকলের মাটিরাঙ্গা, উপজেলার বসত ঘর আগুনে পুড়িয়ে যাওয়ার তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ঘর মেরামতের জন্য ৩০,০০০/-টাকা নগদ প্রদান করা হয়।
যামিনীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৩ (তিন) টি পূজা মন্ডপে (ডাকবাংলা জগন্নাত মন্দির, তবলছড়ি লাইফু কারবারীপাড়া হরি মন্দির, তাইন্দং হেডম্যানপাড়া দূর্গা মন্দিরে) ৩০,০০০/- টাকা নগদ প্রদান করা হয়। এছাড়াও সেংগারা টিলা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের ফ্লোর সংস্কার বাবদ ১৫,০০০/- টাকা নগদ প্রদানসহ ৪ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা এবং ৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে মোট ৪০,৫০০/- টাকা নগদ প্রদান করেন।
যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০,০০০/- টাকা অনুদান দেয়া হয়। প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ৬ টি মাদ্রাসায় ৪৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ১,৭৩,৭০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ১২৬৮ জন (পাহাড়ি-৬২৮ জন এবং বাঙালি-৬৪০ জন)।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit