রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

আগেরদিন মাছ ধরতে যায় শিশু আরবি, পরদিন ডোবায় মিলল তার মরদেহ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় নাহিয়ান নুর আরবি (৯) নামে এক শিশু। পরদিন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।শিশু আরবি উপজেলার পাটিকাপাড়া গ্রামের নুর আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, ছোট্ট শিশু আরবি অনেকটা শখের বসে শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে যায়। এরপর আর সে বাড়িতে ফেরে না। দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে বিকেলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা ডোবায় চেষ্টা করেও শিশু আরবির সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করে দেয়।পরে আজ রবিবার সকালে স্থানীয়রা ওই ডোবায় শিশু আরবির মরদেহ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করেন।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজ হয়েছিল। একদিন পর ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।  হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit