সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
খালি পায়ে বিশ্বকাপ মাতালেন শাকিরা ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা॥ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর॥ আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া  দিল জনতা চট্টগ্রামে বন্যায় ৬১৪ গ্রামীণ সড়ক ও ১৮০ ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর সোনম ওয়াংচুকের সমর্থনে অনশনে বসার ঘোষণা রাখি সাওয়ান্তের মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা আশুলিয়ায় বড় পর্দায় খেলা দেখানোর আয়োজনে উৎফুল্ল নেতাকর্মীরা

ফ্ল্যাট উইকেটে যত খেলব, তত ভালো বুঝব: হৃদয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজটা ভুলে যেতেই চাইবে বাংলাদেশ। টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে তারা। বিশ ওভারের ক্রিকেটে তেমন একটা প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে তো রেকর্ড ২৯৭ রান করে ভারত। ওই রান তাড়ায় নেমে ১৩৩ রানে হেরেছে বাংলাদেশ। এসব উইকেটে খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই দলের। এটিকে সামনে এনে তাওহীদ হৃদয় বলছেন, যত বেশি খেলবেন তত ভালো বুঝতে পারবেন তারা।  

তিনি বলেন, ‘আমাদের মান যে খুব নিচে তা বলব না। আমরা তো বড় দলের সঙ্গে খেলেছি। ভারত শক্তিশালী দল। ওদের হোমে খেলা। ওদের সবকিছু ভালো। স্কিলের দিক থেকেও ওরা এগিয়ে আছে। আমরা যে খুব পিছিয়ে আছি তা বলব না। আমরা ফ্ল্যাট উইকেটে কীভাবে খেলতে পারব, সেটা যত খেলব, তত ভালো বুঝব। ’ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধোনা করেছেন ভারতীয় বোলাররা। ৪২ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। ম্যাচের পর বোলাররা ভালো করতে পারেননি, এমন ভাবনা জানিয়েছেন তিনি।  

হৃদয় বলেন, ‘সত্যি কথা বলতে, খুবই ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমরা ভালো বোলিং করিনি। আমরা কিছু জায়গায় উন্নতি করতে পারি। আশা করি আমরা সেটা করতে পারব। আমরা তো বল ভালো করিনি। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজে। আমাদের কিছু জায়গায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। ওরা (ভারত) অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম। ’

‘দেখুন, প্রতিটা দলেই টপ অর্ডার থেকে রান হয়। সেখানে রান এলে ইনিংস বড় হয় স্বাভাবিকভাবেই। টপ ফোর থেকে যদি বড় রান আসে, তাহলে রান ১৮০ হয়। আমাদের সবকিছু মিলিয়ে অনেক জায়গা আছে উন্নতির। এই সিরিজে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আশা করি সেটা করতে পারব। ’

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit