শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার এই ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর একটি চিঠির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানিয়েছেন শুভেন্দু। 

বিধানসভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের সরকারের তরফ থেকে ঘোষণা করছি, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদের ও অন্যান্য যে বিষয় থাকে সেগুলোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত সরকার বা অন্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতেই চিঠিপত্র আদান প্রদান করব, উত্তর দেব। পাশাপাশি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সঙ্গেই হিন্দি ভাষাতেও চিঠিপত্র আদান-প্রদান করব। এ রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাকে আমাদের এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হলো।’

এর আগে, গত রবিবারই মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর লেখা সেই চিঠিতেই বাংলা ভাষার গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাবও পাঠানো হয়েছিল। 

সোমবার বিধানসভায় সেই চিঠির বরাতে শুভেন্দু অধিকারী দেশটির শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির কথাও উল্লেখ করেন। বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির দৃঢ় বিশ্বাস ছিল, প্রশাসন, শিক্ষা এবং জনজীবনে ভারতীয় ভাষাগুলোর যথাযথ স্থান পাওয়া উচিত। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তখনই কার্যকর এবং জনমুখী হতে পারে, যখন এটি জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হয়। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।’

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit