শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া  দিল জনতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন (৪৩) নামে এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে তার পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দেয়।  

সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার কংসি বাড়ির আবুল কালামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাটখিল গ্রামে চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে।

ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্তের পরিচয় নিশ্চিত করেন। সোমবার দুপুরে অটোরিকশা চালক সুমন ওই এলাকায় আবার গেলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন। পরে তাকে ঘিরে ধরে মারধর করা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তার পুরুষাঙ্গে মরিচ লাগিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে সুমনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit