বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় বিএনপি নেতাকর্মীদের পূজা মন্ডপ পরিদর্শন 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান সালা-উদ্দীন বাবু। এসময় মন্ডপে নগদ অর্থ প্রদান করেন বিএনপি’র এই নেতা।রোববার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় বিকালে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল বসুন্ধরা এলাকার স্বর্গীয় গুরু দয়াল পলানের আঙ্গিনা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।
আশুলিয়া থানা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্ভু চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা শরীফুল আলম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন মুন্সি, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাবুল হোসেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং হিন্দু সম্প্রদায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, এবার উপজেলায় ১৮৮টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব উদযাপিত হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit