রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

কেন্দুয়ায় বিএনপি নেতার মুক্তির দাবীতে মানববন্ধন

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়ার বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন রোববার ইউনিয়নের বাড়লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে।

বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- পাইকুড়া ইউনিয়ন বিএনপির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা এরশাদুল হক, তারেক রহমান ফাউন্ডেশনের সভাপতি ও যুবদল নেতা মোঃ শরিফুল আজম মানিক, এলাকাবাসীর পক্ষে মোঃ মাতু মিয়া, মোঃ মোসলেম উদ্দিন, ইউনিয়ন ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ওমর ফারুক মিন্টু প্রমুখ।

পরে মানববন্ধনস্থল থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনের শিকার, বারবার কারা নির্যাতিত পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক ভাবে গত ৩ অক্টোবর অভিযোগ এনে যৌথ বাহিনীর কাছে তাকে ফাঁসিয়ে দেয়। অন্তর্বর্তী কালীন সরকারের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে হাশেম ভূইয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit