রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

ফটিকছড়ি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে..দূর্যোগ ব্যবস্থাপনা ও এাণ উপদেষ্টা- ফারুক ই আজম।

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাদশমীতে চট্রগ্রাম জেলার ফটিকছড়ির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের  দূর্যোগ ব্যবস্থাপনা ও এান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। শনিবার (১২ অক্টোবর) বিকালের দিকে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন  সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও এান  উপদেষ্টা ফারুক ই আজম। ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় পূজা মণ্ডপে এসে পৌঁছলে পূজা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসনের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পূজামন্ডপ পরিদর্শন শেষে ফটিকছড়ি কেন্দ্রীয় মন্দিরে আলোচনা সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন  দূর্যোগ ব্যবস্থাপনা ও এান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা প্রশাসক  ফরিদা খানম। এসময় চট্রগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  সাদি উর রহিম জাদিদ , ফটিকছড়ি উপজেলার দায়িত্বরত সেনা অফিসার মেজর মাহির মাহবুব, ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি ও ভুজপুর থানার ওসিবৃন্দ, হাইওয়ে থানার ওসি, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রাফিসহ অন্যান্য ছাত্রবৃন্দ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও এান উপদেষ্টা উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একে অন্যের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি। এখানে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন রয়েছে তা অন্য কোন দেশে নেই। সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবাই দিন–রাত কাজ করছি। দেশের সকল পূজামণ্ডপে আইন–শৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit