শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’ পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের নীচে পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নৌ পুলিশ বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় পরনে লুঙি ও গায়ে গেঞ্জি পরা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

এসময় দৌলতপুর থানার এস আই জামাল সহ সঙ্গীয় পুলিশ উপস্থিত ছিলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া লাশে পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit