শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দাদার সঙ্গে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা: রাঙামাটিতে নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‎তিস্তায় গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

কমলার জন্য এআর রহমানের ৩০ মিনিটের ভিডিও

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তার নির্বাচনী প্রচারণায় এবার দেখা যাবে এ আর রহমানকে। তাকে সমর্থন দিয়ে ৩০ মিনিটের একটি ভিডিও পারফরমেন্স রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। এর মধ্য দিয়েই কমলার প্রচারণায় আন্তর্জাতিক পর্যায়ের প্রথম শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়া থেকে অংশ নিচ্ছেন এ আর রহমান। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ভারত ও আফ্রিকান মিশ্রণের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রহমানের এই সমর্থন ও ভিডিও ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সুযোগ বাড়াবে। একই সঙ্গে কমলা বিজয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টও।

এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহা বলেন, যুক্তরাষ্ট্রে যেসব নেতা ও আর্টিস্ট অগ্রগতি এবং প্রতিনিধিত্বের পাশে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে সুর মেলাতে এ আর রহমানের এই পারফরমেন্স যুক্ত হবে। এএপিআই ভিক্টরি ফান্ড একটি রাজনৈতিক কমিটি। তারা এশিয়ান আমেরিকান বৈধ ভোটারদের উৎসাহিত ও মোবিলাইজ করে। একই সঙ্গে হাইওয়ানদেরও উদ্বুদ্ধ করে। 

এর আর রহমানের এক্সক্লুসিভ ভিডিওর ঘোষণা দেওয়ার পর নরসিমহা বলেন, এটি মিউজিক্যাল ইভেন্টের চেয়েও বড় কিছু। আমরা যে ভবিষ্যত দেখতে চাই তাতে আমাদের সম্প্রদায়কে উৎসাহিত করতে এবং ভোট দিতে এটা একটা আহ্বান।

এএপিআই ভিক্টরি ফান্ড জোর দিয়ে তুলে ধরেছে যে, ৫৭ বছর বয়সী ভারতীয় এই সঙ্গীতের কিংবদন্তির অনুমোদনের ফলে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ভোটরদের কাছে নির্বাচনটা অনেক বেশি গুরুত্ব পাবে। একই সঙ্গে কমালা হ্যারিস এবং ওয়ালজের টিকিটের প্রতি ক্রমবর্ধমান সমর্থন বৃদ্ধি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit