সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর রহমান (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁদপাড়া গ্রামের চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা বাজার নামক এ ঘটনা ঘটে।

মৃত শাহিনুর রহমান উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। তিনি পেশায় এক জন রাজ মিস্ত্রী ছিলেন। এ দিন সকাল থেকে তিনি ফাঁসতলা বাজারে নিজের বাড়ী তৈরীর কাজ করছিলেন। দুপুরের খাবার খেয়ে কাজ করার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত্যু শাহিনুর রহমানের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

চাঁদপাড়া গ্রামের মেম্বর আবু সালাম জানান, শাহিনুর রহমান পেশায় রাজমিস্ত্রীর কাজ করতো। ঘটনার দিন সে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা বাজার নামক স্থানে নতুন বাড়ী তৈরীর কাজ করছিল। দুপুরের খাবার খেয়ে আবার কাজ করছিল এ সময় সাইড লাইন নেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনার শিকার হন।

এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাইদুর রহমান ইমন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit