বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলায় তীব্র নিন্দা ইরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে দু দফায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে (ইউএনআইএফইএল) ইসরাইলি  বাহিনীর হামলার তীব্র নিন্দা জানায় তেহরান।

এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। শান্তিরক্ষীদের ওপর হামলায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে ফ্রান্স, ইতালি এবং স্পেনের নেতারা। লেবাননে অন্তত ৮০০ বেসামরিক কর্মীর পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অন্তত ৫০ দেশের নাগরিক অবস্থান করছেন। জাতিসংঘ বলছে, ইসরাইলের বেপরোয়া হামলায় শান্তিরক্ষীদের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি বাড়ছে।  

ইরানের মুখপাত্র ইসরাইলের অপকর্মের অন্যান্য বিষয় যেমন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ ঘোষণা এবং জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলার বিষয়টিও বিশ্বকে স্মরণ করিয়ে দেন। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলকে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলকে হামলা বন্ধ করতে বলা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit