রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

নওগাঁয় বাজারে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স এর অভিযানে ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিংয়ে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন।এসময় নিত্যপণ্যের মধ্যে সবজি, চাল, মাছ, ডিম ও মুরগি এবং মাংস বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- মেহেদি গুড় ঘর, বিপ্লব ঘর, আজিজার মুরগী ঘর ও মোরশেদ সবজি ভান্ডার প্রত্যেকের ৫০০ টাকা করে ২ হাজার টাকা। এছাড়া মাংস বাজার সহ আরো দুইজন ব্যবসায়ির ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন বলেন, দ্রব্যমূল্যে উর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রন করার জন্য টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়। পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা, মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করা ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যহৃত থাকবে বলে জানান তিনি।

 

এসময় নওগাঁ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক জেলা কৃষি বিপনন ও খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্য দপ্তরে কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজারে অভিযান ও জরিমানা করছেন। যদিও এসব অভিযানের কোনো সুফল বাজারে পাওয়া যাচ্ছে না।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit