বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬ হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত

নরসিংদীতে প্রতিশোধ নিতে ফুফাতো ভাইকে হত্যা করে দুই ভাই 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে ‘পিতা হত্যার প্রতিশোধ নিতে’ ফুফাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১১ এর সিপিএসসি নরসিংদীর স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন।

এর আগে বুধবার দিবাগত রাতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এবং নরসিংদী ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো- মাসাবো এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন-নরসিংদী শহরের চৌয়ালা মহল্লার মৃত মোঃ হাবিবুর রহমান হাবুর ছেলে নাঈম (৩০) ও মোঃ নাদিম মিয়া (২৫)।  

র‌্যাব জানায়, শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদের এর ছেলে হানিফ মিয়া (৩২)কে পারিবারিক ও জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গত ১ অক্টোবর দুপুরে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের গেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার সদর থানায় মামলা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দেড় মাস আগে নিহত হানিফ ও তার ছোট ভাই আব্দুল্লাহ ওরফে বাবু, প্রতিবেশী সাজ্জাদ এর সহযোগিতায় তাদের মামা হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত হানিফ, আব্দুল্লাহ এবং সাজ্জাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা হয়।

পরে আসামী আব্দুল্লাহ ওরফে বাবু গ্রেপ্তার হলেও হানিফ এবং সাজ্জাদ আত্মগোপনে চলে যায়। গত ০১ অক্টোবর দুপুরে মোঃ হানিফ মিয়া পৌর ঈদগাহ মাঠে এক ব্যক্তির জানাযা নামাজ পড়তে যায়। এ সময় মামাত ভাই দুই সহোদর নাঈম এবং নাদিম আসামী হানিফ মিয়াকে দেখতে পেয়ে কামারের দোকান থেকে বড় ছুরি ক্রয় করে। পরে উৎ পেতে থাকে এবং কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের মেইন গেটের সামনে পৌছালে হানিফ মিয়াকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। হত্যায় ব্যবহৃত ছুরি মেঘনা নদীতে ফেলে দিয়ে আত্মগোপনে চলে যায়।

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit