মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

কাজ পেতে অভিনেত্রীকে কু-প্রস্তাব দেন প্রযোজক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : আয়েশা একটি সাক্ষাৎকারে তার কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর থেকেই তাকে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়েছে। 

এখন তিনি প্রতিষ্ঠিত টিভি অভিনেত্রী। তবে শুরুটা সহজ হয়নি মোটেও। বলিউড পাড়ার অন্যসব অভিনেত্রীদের মত তাকে প্রযোজকদের অদ্ভুত আবদার সামলাতে হয়েছে। সেসব নিয়েই সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী। আয়েশার কথায়, ‘ইন্ডাস্ট্রিকে যতটা রঙিন, যতটা আধুনিক মনে হয়, ততটা নয়।’

অভিনয় জগত বড় কঠিন। অনবরত সংগ্রাম করতে হয়। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আয়েশাও লড়ছেন। টিভি এবং ওয়েব সিরিজের এই জনপ্রিয় অভিনেত্রীকে অনেক সমস্যাতেও পড়তে হয়েছে। টিভি শো ‘শেরদিল শেরগিল’ দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন আয়েশা। তার একটি পুরানো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে বলেছিলেন, ছবিতে কাস্ট করতে পারি, তবে আমার বউ হতে হবে।

আয়েশা বলছেন, প্রযোজকের শর্ত না মানায় তাকে শো ছাড়তে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছি। অভিনয় ছিল আমার স্বপ্ন। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। যখনই কারও সঙ্গে দেখা করতে যেতাম, ভুলভাল উপদেশ দিত। একবার একটি সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাই। বড় রোল। মোটা টাকা পারিশ্রমিক। কিন্তু প্রযোজক শর্ত দেন। বলেন, তাকে বিয়ে করলে তবেই এই চরিত্রে তিনি কাস্ট করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit