মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে রাশিয়া ও ইরানের গুপ্তহত্যার চেষ্টা বাড়ছে: এমআই ফাইভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিনি বলেন, দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরোধিতা করায় রুশ গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যজুড়ে ‘বেপরোয়া অগ্নিসংযোগ, নাশকতা ও আরও বিপজ্জনক কর্মকাণ্ড চালিয়েছিল। ইরান ও রাশিয়ার দিক থেকে সেই চেষ্টা আরও বেড়েছে। ২০২২ সাল থেকে এমআই ফাইভ ইরানের ২০টি চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে।

তিনি আরও বলেন, এমআই ফাইভের বেশিরভাগ কাজ এখনও ইসলামি চরমপন্থা এবং চরম ডানপন্থি সন্ত্রাসবাদের বিরুদ্ধেই পরিচালিত হয়। বক্তব্যে তিনি আরও বলেন, তরুণরা ক্রমবর্ধমানভাবে অনলাইন চরমপন্থায় আকৃষ্ট হচ্ছে। যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তদন্ত করা হয়েছে তাদের মধ্যে ১৩ শতাংশেরই বয়স ১৮ বছরের কম।
 
তিনি বলেন, ২০১৭ সাল থেকে যুক্তরাজ্যে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দিয়ে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর ৪৩টি চক্রান্ত শেষ পর্যায়ে ভেস্তে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় হুমকির বিষয়ে এমআই ফাইভের তদন্তের সংখ্যা ৪৮ শতাংশ বেড়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানগুলোর মধ্যে ৭৫ শতাংশ ছিল ইসলামি চরমপন্থার বিরুদ্ধে। বাকি ২৫ শতাংশ ছিল যুক্তরাজ্যের চরম ডানপন্থীদের সন্ত্রাসের বিরুদ্ধে।
 
ম্যাককালাম বলেন, এমআই ফাইভকে মাথা খারাপ করে দেয়ার মতো ব্যাপক সংখ্যক ও বিচিত্র ধরনের চরম বিশ্বাস ও মতাদর্শের মোকাবেলা করতে হয়েছিল। তার কথায়, ‘এখানে আমার ক্যারিয়ারের প্রথম ২০ বছর সন্ত্রাসী হুমকিতে পরিপূর্ণ ছিল। সেসবের সঙ্গে এখন যুক্ত হয়েছে একটি বড় ইউরোপীয় স্থলযুদ্ধের পটভূমিতে রাষ্ট্র-সমর্থিত হত্যাকাণ্ড এবং নাশকতার ষড়যন্ত্র।’
 
তিনি সতর্ক করেন, ‘ইউক্রেনকে সমর্থন করার ক্ষেত্রে যুক্তরাজ্যের নেতৃস্থানীয় ভূমিকার কারণে আমরা এখন পুতিন সরকারের চক্ষুশুল হয়ে উঠেছি। ফলে যুক্তরাজ্যের মাটিতে আরও আগ্রাসন চালোনো হতে পারে।’ তার দাবি, যুক্তরাজ্যের প্রতি বর্তমান সন্ত্রাসের হুমকির মাত্রা যথেষ্ট বাস্তব, যার অর্থ আক্রমণের সম্ভাবনা রয়েছে।
 
ম্যাককালাম বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে যে ৭৫০ জনেরও বেশি রুশ কূটনীতিককে ইউরোপ থেকে বহিষ্কার করা হয়েছে, ‘তাদের মধ্যে বেশিরভাগই ছিল গুপ্তচর। তার ভাষায়, এর ফলে রাশিয়ান গোয়েন্দা সংস্থার সক্ষমতা অনেক কমেছে। ব্রিটেন ও তার মিত্ররা যাদের রাশিয়ান গুপ্তচর বলে মনে হত, তাদের কূটনৈতিক ভিসা দিতেও প্রত্যাখ্যান করেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit