বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ডোমারে শারদীয় দূর্গাপূুজা উদযাপন প্রস্তুতিমূলক সভা ও ডিও বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী শাররদীয় দুর্গাপুজা, উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সুষ্ট ও সুন্দর ভাবে পুজা উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রস্তুতি মূলক সভা ও জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রবিবার সকাল ১১টা উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।

অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমর থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, সেনা বাহিনীর ডোমার ডিমলার দ্বায়িত্ব প্রাপ্ত অফিসার মেজর জাহিদ মাহামুদ, উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারী হাফেজ আব্দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, আনসার ভিডিপি প্রশিশক্ষক রুবেল ইসলাম, ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারীর, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, মন্ডপ সভাপতি শেখর সাহা, নিখিল সাহা, উজ্জল কাঞ্জিলাল, প্রভাষক গৌরাঙ্গ কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নের্তৃবৃন্দসহ বিভিন্ন মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

পূজা মন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ, আনসারের পাশাপাশী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনী মাঠে কাজ করবে। সাম্প্রদায়িক ও সম্প্রিতি বজায় রেখে সুন্দর ও সুষ্ঠুভাবে পুজা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন সনাতন ধর্মীয় নেতারা। আলোচনা শেষে ১শত পুজা মন্ডপে সরকারের পক্ষ থেকে জিআর চালের ডিও বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit