সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী মান্নান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নানকে বার্ধক্য জনিত কারণসহ অন্যান্য অসুস্থতায় কারাগার থেকে হাসপাতাল পাঠানো হয়। তবে চিকিৎসকরা তার অবস্থা দেখে ভর্তি করার পরামর্শ দেন।

মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ‘চিকিৎসকরা এম এ মান্নানের পরীক্ষা নিরীক্ষা করছেন। তার ব্যাপারে পরবর্তীতে করণীয় বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে জেনে জানাব।’

এর আগে ৫ অক্টোবর সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit