সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

এবার পূজায় কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে: জেনারেল ( অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোন ধরনের অসুবিধা হবে না।

মঙ্গলবার সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি দল র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে। আপনাদেরও সহযোগিতা চাই।

বাজার সিন্ডিকেটের বিষয়ে উপদেষ্টা বলেন, চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় খুব শীঘ্রই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোন সিন্ডিকেট থাকে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি। এখন জনসংখ্যা বেড়েছে কিন্তু আবাদযোগ্য ভূমি কিন্তু বাড়েনি। মনে রাখতে হবে দেশের জন্য সবচেয়ে বেশি অংশগ্রহণ করেন কৃষিক্ষেত্র। এটির উন্নতির জন্য কাজ করছে এই ইনস্টিটিউট।

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলকার বন্যা কবলিল কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে বলে জানান কৃষি উপদেষ্টা।

বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে কৃষি উপদেষ্টা প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন।

পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোঃ এমদাদ উল্লাহ মিয়া, বারি ডিজি ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রাশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার আবুল কালাম আযাদ।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit