বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

প্যারাগুয়েতে জন্ম নিয়েও ডাক পেলেন আর্জেন্টিনা দলে!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : রিভারপ্লেটের হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন লেফটব্যাক মার্কাস আকুনা। যে কারণে ছিটকে গেছেন আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুই রাউন্ড থেকে। তার জায়গায় প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন হুলিও সোলার। প্যারাগুয়ের  রাজধানী আসুনসিয়নে জন্ম নেয়া ১৯ বছর বয়সী সোলার আর্জেন্টিনার কাব লানাসের হয়ে খেলেন। ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে তার ডাক পাওয়াটা বড় চমক হয়ে এসেছে।

প্রচণ্ড পরিশ্রম করার ক্ষমতা ও স্কিলের জন্য এরই মধ্যে পরিচিতি পেয়েছেন সোলার। খুব কম বয়সে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে স্থায়ী হওয়ার পর আর্জেন্টিনাকে বয়সভিতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন এই ফুলব্যাক। ক্লাবে তার খেলা নজর কাড়ে আর্জেন্টাইন কিংবদন্তি এবং অনূর্ধ্ব ২৩ দলের কোচ হাভিয়ের মাশচেরানোর। দ্রুত তিনি এই তরুণ প্রতিভাকে বয়সভিত্তিক দলে ডেকে নেন। সোলার এরই মধ্যে আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলেছেন প্যারিস অলিম্পিক।

এ বছর প্যারিস অলিম্পিকে তার খেলা ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছে, বিশেষ করে প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের। তবে শেষ পর্যন্ত আরও কিছুদিন আর্জেন্টাইন ক্লাবে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। যুবদলের এই উঠতি তারকাকে এবার আকুনার বদলি হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলে ডেকছেন কোচ লিওনেল স্ক্যালোনি। ফলে লিওনেল মেসি এবং বাকি তারকার সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগির সুযোগ তার সামনে। কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশ্যে রওনা হবেন।

ভবিষ্যতের কথা ভেবেই সোলারকে আর্জেন্টিনা জাতীয় দলে ডেকেছেন স্ক্যালোনি। আকুনার জায়গায় প্রতিদ্বন্দ্বী হিসেবে ভ্যালেন্তিন বার্কো এবং লাউতারো ব্লাঙ্কোকে পেছনে ফেলেছেন তিনি। ২০২২ সালের মাঝামাঝি লানাসের সিনয়র দলে অভিষেক হয় সোলারের। ক্লাবের জার্সিতে এখন পর্যন্ত ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। সোলারের পাশাপাশি শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছেন ফাকুন্দো বৌনানোত্তেও। লেস্টার সিটিতে খেলা এই ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ডাক পেয়েছেন পাওলো দিবালা এবং নিকো গঞ্জালেসের বদলি হিসেবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit