রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ছাত্র আন্দোলনে নিহত বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।  

সোমবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার (৬ অক্টোবর) রাতে শাহআলী থানার প্রিয়াংকা হাউজিং এলাকা হতে শাহআলী থানার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন শাহআলী থানার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ভিকটিম মো. মুক্তাকিম বিল্লাহ হত্যার ঘটনায় গত ৫ অক্টোবর  মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই  বিকেলে মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. মুক্তাকিম বিল্লাহ মাথায় গুলিবিদ্ধ হয়। 

গুরুতর আহত মুক্তাকিমকে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতাল ও পরবর্তীতে মিরপুর মাজার রোডের গ্লোভাল স্পেশালাইজড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit