বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, কখন খেলা! যাদের স্কুলের হোমওয়ার্ক জমা দেওয়ার কথা, তাদের কাছেই ফুটবল শিখল ফ্রান্স! বারবার একই পরিণতি, টানা তিন টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারাল স্পেন দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’ ৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, বললেন ‌‌‘আবার শুরু করব’ হরমুজ প্রণালির বিকল্পে নতুন বন্দর গড়ার পরিকল্পনা আমিরাতের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প, আলোচনায় ইরান ও নির্বাচন চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়তে পশ্চিমাদের লাগবে ২৩.৬ ট্রিলিয়ন ডলার ইসরায়েলে সরাসরি তেল রফতানি শূন্যে নামাল ব্রাজিল হরমুজ নিয়ে একদিনেই সুরবদল ট্রাম্পের, ২০ শতাংশ ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল

সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : সরকার আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে।

আজ রোববার ১৩ সদস্যের এই ট্রাস্টি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

ভাইস চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার সচিব এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়েছে- তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ থেকে মনোনীত ওই বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি খায়রুল বাশার, বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাত, দৈনিক কালবেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিন, যমুনা টেলিভিশনের এসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান ও এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪-এর ৬ ধারা অনুয়ায়ী তিন বছর মেয়াদে এই ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো। এই আইনের বিধান অনুসারে টাস্ট্রি বোর্ড দায়িত্ব পালন করবে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit