বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সারজিস আলমের হুংকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম হুংকার দিয়ে বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই হবে।তিনি বলেন, এই দেশ দিল্লির তাঁবেদারিতে চলবে না। শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেব না।

সারা দেশে সংগঠনের পদযাত্রা উপলক্ষে মঙ্গলবার বিকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজনে পথসভায় সারজিস আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও জুলাই পদযাত্রার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এজাজ আল ওয়াসী জিমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, এনসিপির দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সারজিস আলম বলেন, তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বগুড়ার মানুষও গর্ব করতে পারে বাংলাদেশের মানুষও গর্ব করতে পারে; কিন্তু স্পষ্ট করে একটি কথা তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই- আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। ১৭ বছর পর আপনি যখন দেশে আসেন দেশের মানুষ যখন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিয়েছে; যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে তাদের মুখের দিকে চেয়ে জনগণ ধানের শীষে ভোট দিয়েছেন।

আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন তাহলে আগামীতেও ভোট পাবেন। যদি আমানত রক্ষা করতে না পারেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, আগামীতে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ ভোট দিবে না। এদিকে দুপচাঁচিয়ায় পথসভা শেষে এনসিপি নেতারা সন্ধ্যা ৭টায় বগুড়া মহানগরীর দত্তবাড়ি এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশগ্রহণ করেন।

পদযাত্রাটি দত্তবাড়ি এলাকা থেকে শুরু হয়ে বড়গোলা, থানা মোড়, কাঁঠালতলা থেকে নবাববাড়ি রোড হয়ে রানার প্লাজা, জলেশ্বরীতলা কালিমন্দির- ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে একটি পথসভায় অংশগ্রহণ করেন। বগুড়া মহানগরে রাত্রিযাপন শেষে তারা বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টায় মোকামতলা উপজেলায় একটি পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit