বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

চৌগাছায় দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপারের অপসারণের দাবীতে মাবনবন্ধন

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৫১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মাবনবন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নিকট সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবীতে একটি লিখিত আবেদন জমা দেন।

জানা যায়, অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছা-চারিতার অভিযোগে উপজেলার দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মাবনবন্ধন করেছেন মাদ্রাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এদিন সকালে তারা দীঘড়ী দাখিল মাদ্রসা মাঠে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বক্তৃতা করেন দিঘড়ি গ্রামের সামছুল আলম, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, আতিয়ার রহমান, আব্দুস সামাদ, হাশেম আলী ও জামাল হোসেন, মাধবপুর গ্রামের আশিকুর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল লতিফ লতা, কাকুড়িয়া গ্রামের আবু মুছা, আরিফ হোসেন ও রায়হান উদ্দীন প্রমুখ। পরে তারা উপজেলা পরিষদ চত্বরে এসে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নিকট সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবীতে একটি লিখিত আবেদন জমা দেন।

এলাকাবাসীর অভিযোগ সুপার শাহানাজ পারভীন এ মাদ্রাসায় যোগদানের পর থেকে নানা অপকর্মে সাথে জড়িয়ে পড়েন। তিনি অনিয়ম, দূর্নীতি, স্বেচছাচারিতা, লুটপাট, মাদ্রাসার বিভিন্ন ফান্ড তসরুপ, সরকারের দেওয়া কম্পিউটর ল্যাব আত্মসাৎ, বিভিন্ন পদে নিয়োগ বানিজ্যে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভকদের সাথে অসৌজন্য আচরন, শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়, সনদ জালিয়য়াতির মাধ্যমে উচচতর ডিগ্রী অর্জন, রাজনৈতিক দাপট প্রদর্শন। তার দূর্নীতি ও স্বেচছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ফলে সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মাবনবন্ধন করেছেন মাদ্রাসাটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবীতে একটি লিখিত আবেদন আমার দপ্তরে পেয়েছি। পরে বিক্ষোভ সমাবেশ ও মাবনবন্ধন করেছেন মাদ্রাসাটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বিষয়টি আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা নেব।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit