শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

রিমান্ড শেষে কারাগারে আগরওয়ালা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : রিমান্ড শেষে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং দেশের শীর্ষ স্বর্ণ ও হীরা চোরাকারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় কিশোর হৃদয় আহমেদের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় বুধবার তাকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপ-পরিদর্শক নুরুল ইসলাম খান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত ২৬ সেপ্টেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোরধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে বিএনপিকর্মী হৃদয় আহমেদ (১৬) মারা যায়। এ ঘটনায় গত ২২ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদাত হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়। 

মামলায় দিলীপ কুমারের বিরুদ্ধে হত্যা ও সহায়তার অভিযোগ আনা হয়। এ মামলার ২০ নং আসামি তিনি।

র‌্যাব জানায়, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান, বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগারওয়ালাকেও আসামি করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) মধ্যরাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাড্ডা থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন এ মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে ৭ সেপ্টেম্বর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit