মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর বোচাগঞ্জ বিএনপির ইফতার মাহফিলে পিনাক চৌধুরী -এমপি নির্বাচনে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী ইরানি হামলার নিন্দা জানাল সৌদি-আমিরাত উলিপুরে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী সিরিজ হারের পর নির্বাচক কমিটিকে ধুয়ে দিলেন আফ্রিদি

সাবেক এমপি একরামকে নোয়াখালী কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন সকাল সোয়া ৭টার দিতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।     এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম।  র‍্যাব জানায়, চট্টগ্রামের খুলশি এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, দুই হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।জানা যায়, একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে, ঢাকার একটি থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে। একরামুল করিম চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নোয়াখালী-৪ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit