বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

উলিপুরে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি সংগঠন নারী এসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারীর  আয়োজনে “সংবাদ কর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নারী সংগঠনের হলরুমে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড এর অর্থায়ানে এবং সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রজেক্ট নিয়ে এ ক্যাম্পেইন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, নূরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার, সহিদুল আলম বাবুল, আসলাম উদ্দিন আহম্মেদ ও ফয়জার রহমান রানু প্রমুখ। ক্যাম্পেইনে নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, এ প্রকল্পের আওতায় জলবায়ু নিয়ে কাজ করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এলাকার সংবাদকর্মী, নারী, যুবা ও কিশোরী মেয়েরা, স্থানীয় নারী নেতৃত্বাধীন সিভিল সোসাইটি, স্থানীয় প্রশাসন, প্রতিবন্ধী নারী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নারী নিয়ে মূলতঃ কার্যক্রম।

তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ক্যাম্পেইনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা ও জনগনকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit