বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম

বোচাগঞ্জ বিএনপির ইফতার মাহফিলে পিনাক চৌধুরী -এমপি নির্বাচনে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন আমি নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা প্রতিটি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।

গত ২৪ রমজান শনিবার বিকাল ৫টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নরে সুফল পাচ্ছে দেশবাসী।

কৃষকের ১০ হাজার টাকা করে কৃষি ঋণ সারে ৪ হাজার কৌটি টাকা মওকুফ করেছে, ফ্যামিলিকার্ড বিতরণ শুরু করেছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সন্মানি ভাতা ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে, ১০ হাজার কিলোমিটার খাল খনোনের কাজ আগামী ১৬ মার্চ আমাদের পার্শ্ববর্তী উপজেলা কাহারোল থেকে উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন আমরা সকলে একত্রিত হয়ে আমাদের নেতা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবো।

ইফতার মাহফিলে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেতাবগঞ্জ কলেজের সাবেক ভিপি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম , স্বাগত বক্তব্য পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার সহ দলীয় নেতৃবৃন্দ। বক্তব্য শেষে মরহুমা বেগম খালেদা জিয়া সহ দেশ জতির উদ্দেশ্য দোয়া পাঠ করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক শাহ্ আলমগীর।

এদিকে জনগনের কাতারে বসে দোয়া ও ইফতার করেন এমপি পিনাক চৌধুরী। ছবির ক্যাপশনঃ বোচাগঞ্জ বিএনপির ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে জনতার কাতারে বসে দোয়া করেন ইফতার করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। ছবি-প্রতিনিধি।

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit