বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ইসরাইলের হামলায় একই পরিবারের ১৭ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিমান হামলায় লেবাননের উত্তর বেকা উপত্যকার জবউদ শহরে একই পরিবারের ১৭ জন সদস্য নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের উত্তর বেকা উপত্যকার জবউদ শহরে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ১৭ জন সদস্য নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান এখনও চলছে।

প্রায় দুই সপ্তাহ ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে দেশটির বহু বেসামরিক নিহত হয়েছেন। এছাড়াও শনিবার ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন।

এর আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরাইলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও, পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit