রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

রিজওয়ানকে টপকে পুরানের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে এবার বছরটি স্বপ্নের মতো কাটছে নিকোলাস পুরানের। কদিন আগেই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছেন। এবার এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রানের বিশ্বরেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটার।  

গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১৫ বলে ২৭ রান করেন পুরান। তাতেই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে টপকে যান তিনি। চলতি বছর ৬৬ ম্যাচ খেলে ৪২.০২ গড় ও ১৬০.০৫ স্ট্রাইক-রেটে ২ হাজার ৫৯ রান করেছেন এই বাঁহাতি। কোনো সেঞ্চুরি না করলেও ফিফটির দেখা পেয়েছেন ১৪ বার। এছাড়া ১৩৯টি চারের পাশাপাশি ১৫২টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে।

রিজওয়ান ২০২১ সালে ৪৮ ম্যাচে ৫৬.৪২ গড় ও ১৩২.০৩ স্ট্রাইকরেটে করেছিলেন ২ হাজার ৩৬ রান। ১৮ ফিফটির পাশাপাশি সেঞ্চুরির স্বাদ পেয়েছেন একবার। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে রিজওয়ান ও পুরানই কেবল এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এদিকে এর আগে চলতি বছর ক্রিস গেইলের ১৩৫ ছক্কার রেকর্ড ভাঙেন পুরান।

টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান-

ব্যাটার রান সাল
নিকোলাস পুরান ২০৫৯* ২০২৪
মোহাম্মদ রিজওয়ান ২০৩৬ ২০২১
অ্যালেক্স হেলস ১৯৪৬ ২০২২
জস বাটলার ১৮৩৩ ২০২৩
মোহাম্মদ রিজওয়ান ১৮১৭ ২০২২

*২০২৪ সাল এখনো শেষ হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit