বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

যৌক্তিক সময়ে হাটে হাড়ি ভাঙ্গা হবে: জামায়াত আমীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : এর আগে গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খুলনাতে আয়োজিত রুকন সম্মেলনে ‘যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে’ এই বক্তব্যের প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ড. শফিকুর রহমান বলেন, ‘এটা আমরা আগে থেকেই বলছি, যৌক্তিক সময়ে আমরা হাটে হাঁড়ি ভেঙে দেব। দেরি করব না ইনশাল্লাহ।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়ে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেন, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখন যারা দায়িত্বে আছেন, তারা এ দেশেরই মানুষ। আর আমরা দেশবাসী মিলে ঐকমত্যের ভিত্তিতে তাদের ওপর দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন, তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। কিন্তু তার আগে যদি কোনো ভুল করেন, আমরা তা ধরিয়ে দেব, সংশোধন করে দেব।

তিনি বলেন, কিছু বিষয়ে এরকম আমাদের দৃষ্টিতে এসেছে। আমরা তাদের পরামর্শ দিয়েছি, এতে আমরা ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা ও আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করে ২৪ বিপ্লবের চেতনাকে সম্মান করেন। আমরা তাদের কাছে এইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝেমধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত না। কী হয়ে যাচ্ছে এটা আপনারা (সংবাদকর্মী) সব বুঝেন, আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না।  

এর আগে তিনি কোরআনের আলোকে জীবনযাপন এবং মহানবীর আদর্শ প্রতিপালনে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে সবার কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিতে নির্দেশনা দেন।

ড. শফিকুর রহমান বলেন, দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক।

ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলব না। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়া আমাদের আরও প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বের সবাই আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক সামনে এগিয়ে নেব।

রাষ্ট্র সংস্কারে বর্তমান (অন্তর্বর্তী) সরকারকে কতদিন সময় দিতে চান সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবিলম্বে আপনারা দেখতে পাবেন, কতটুকু সময় তারা পাবে বা আমরা কী চিন্তা করছি, ইনশাল্লাহ জানতে পারবেন।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit