শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড অভিভাবকের অমতে পালিয়ে বিয়ে, ইসলামী শরিয়তে বৈধতার বিধান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ মূল্যস্ফীতির অজুহাতে ঋণের অতিরিক্ত অর্থ নেওয়া কি জায়েজ? একসময় স্কুল ফি দিতে পারেননি, আজ প্রায় ৩ হাজার কোটি টাকার মালিক এই অভিনেতা প্রায় এক যুগের পর বানসালি প্রোডাকশনের সিনেমায় কারিনা কাপুর

কোরআন ও হাদিসে মুমিন নারীর গুণাবলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

একজন মুমিন নারী ‘সালিহা’ হতে হবে। ইমাম ইবনে জারির তাবারি বলেন, দীনের সঠিক অনুসারী সৎকর্মশীল নারীরা। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সালিহা নারী।’ (মুসলিম-১৪৬৭)

মুমিন নারী হবে ‘কানেতা’। আল্লামা কাতাদা রহ. বলেন, আল্লাহ ও স্বামীর অনুগত নারীরা। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে নারী স্বামীর প্রতি আনুগত্য করে, সে জান্নাতে প্রবেশের অধিকারী। (ইবনে হিব্বান-৪১৬৩)

স্বামীর সম্পদ ও সতীত্ব রক্ষাএকজন মমিন নারী স্বামীর অনুপস্থিতিতে তার ধন-সম্পদ ও সতীত্ব রক্ষা করবে। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘উত্তম স্ত্রী সে, যার দিকে তাকালে স্বামী আনন্দিত হয় এবং যার গোপনীয়তা রক্ষা করা হয়।’ (বাযযার-৮৫৩৭)

দীনদারিতে সহযোগিতামুমিন নারী স্বামীকে দীনের ক্ষেত্রে সহযোগিতা করবে। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সর্বোত্তম সম্পদ হলো মুমিন স্ত্রী, যে স্বামীকে ঈমানের ক্ষেত্রে সহযোগিতা করে। (তিরমিজি-৩০৯৪)

সচ্চরিত্রামুমিন নারী সচ্চরিত্রা হবে; অবৈধ সম্পর্ক স্থাপনকারিণী নয়। কোরআনে ইরশাদ হয়েছে, তারা বিয়ের মাধ্যমে পবিত্রতাসম্পন্ন হবে। (সুরা নিসা-২৫)

পর্দা পালনমুমিন নারী ইসলামের পর্দাবিধান যথাযথভাবে পালন করবে। আল্লাহ বলেছেন, “তোমরা তোমাদের গৃহাভ্যন্তরে অবস্থান করো এবং প্রকাশ্যে নিজেদের সৌন্দর্য দেখাবে না। (সুরা আহজাব-৩০)

সরলমতী

একজন মুমিন নারী হবে সতীসাধ্বী ও সরলমতী। আল্লাহ তাআলা বলেন, ‘যারা সতীসাধ্বী নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত।’ (সুরা নুর-২৩) এই গুণাবলীর মাধ্যমে মুমিন নারীরা নিজেদের জীবনকে আলোকিত করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit