শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই প্রতিযোগিতায় নামছে মোট ১২টি দল। তাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। নারীদের বিশ্বকাপের এবারের আসরে খেলবে ১২টি দল। এই দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই দুই দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

অপর গ্রুপের আছে ইংল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে আয়োজক দেশ ইংল্যান্ড ও শ্রীলংকা। এজবাস্টনে হবে সেই খেলা। প্রতিদিন ম্যাচের সংখ্যা সমান নয়। কোনও দিন একটি, কোনও দিন দুটি, আবার কোনও দিন তিনটি ম্যাচও রয়েছে।

ভারত প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন এজবাস্টনে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ১৭ জুন হেডিংলেতে নেদারল্যান্ডস, ২১ জুন ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকা, ২৫ জুন ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ ও ২৮ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচই গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

দুটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই দুটি সেমিফাইনাল। দুটি ম্যাচই হবে ওভালে। ৫ জুলাই লর্ডসের মাটিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit