বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ 

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপর এলজিইডির অর্থায়নে পাকা রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে  ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাকা রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই রাস্তায় তেল না দিয়ে কার্টেটিং করা হচ্ছে। সূত্রে জানা গেছে, পার্বতীপুর এলজিইডির অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যায়ে পার্বতীপুর উপজেলার ৯ নম্বরে হামিদপুর ইউনিয়নের পাঁচ ঘরিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পাতিগ্রাম মোড় পর্যন্ত ৮শ মিটার পাকা রাস্তা নির্মাণ কাজ চলছে।
রাস্তাটি নির্মাণ কাজ করছে ঠিকাদার  মেসার্স রাজা। পাকা রাস্তা উন্নয়ন কাজের সিডিউল অনুযায়ি কাজ করা হচ্ছে না। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে বহালতবিয়তে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পাকা রাস্তা নির্মাণ করছে ঠিকাদার রাজা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন পাকা রাস্তার দুই পাশের এজিং এর যে ইট দুই নম্বব রাস্তার দুই পাশে ৩ ফুট করে মাটি ভরাট করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। দুভ নম্বর ইটের খোয়া দিয়ে বেড তৈরি করে তার উপর কার্পেটিং করা হচ্ছে। কার্পেটিং এর উপর সব জায়গায় ঠিক মত রোলার করা হচ্ছে না। ঠিকমত রোলার না করার কারনে কিছু কিছু জায়গায় অনায়াসে কার্পেটিং উঠে যাচ্ছে। 

স্থানীয়রা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাস্তা নির্মাণ কাজে ঠিকারদার রাজা ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দায়সারা কাজ করে যাচ্ছে। যে রাস্তা নির্মাণ করা হয়েছে তা বেশিদিন টিকবে না।  নির্মাণ কাজে পিচের পরিবর্তে পোড়া মবিল ছিটিয়ে কার্পেটিং করা হচ্ছে। তাও অতি অল্প। 

গ্রামবাসী বলেন, গ্রাম পর্যায়ে উন্নয়ন কাজে কিছু কিছু এলাকায় দায়িত্ব প্রাপ্ত অসাধু কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের কারনে সরকারের বরাদ্ধের অধিকাংশ অর্থ লুটপাট করে খাচ্ছে। ওই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের কারনে সরকারের উন্নয়ন ব্যাহত হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত পার্বতীপুর উপজেলা সহকারি প্রকৌশলীর সাথে   কথা বললে তিনি বলেন, রাস্তার কাজ ভালো হচ্ছে। এ বিষয়ে জানতে ঠিকাদারের ব্যবহৃত মোবাইল নম্বরের একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit