মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫ শতাংশ আমেরিকান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের ঠিক একদিন আগে প্রকাশিত একটি নতুন জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। 

এনপিআর, পিবিএস নিউজ এবং ম্যারিস্ট পলের যৌথ গবেষণায় দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান মনে করছেন ট্রাম্প দেশটিকে ভুল পথে পরিচালিত করছেন। জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ মানুষ মনে করেন ট্রাম্পের কর্মকাণ্ড দেশটিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যা তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। এমনকি গত এপ্রিল মাসের তুলনায় এই নেতিবাচক হার আরও ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাগরিকদের এই মতামত স্পষ্টত রাজনৈতিক মেরুকরণের ওপর ভিত্তি করে বিভক্ত। ডেমোক্র্যাটদের ৯০ শতাংশই মনে করছেন এক বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অনেক খারাপ। অন্যদিকে, রিপাবলিকানদের ৮২ শতাংশ মনে করছেন পরিস্থিতির উন্নতি হয়েছে। 

তবে উদ্বেগের বিষয় হলো, সরকারের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে ৪৩ শতাংশ নাগরিক চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২ শতাংশে।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাত্র ২৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের অধিকাংশ নীতি বা পরিকল্পনাকে সমর্থন করছেন। সবচেয়ে বড় চমক দেখা গেছে ট্রাম্পের নিজস্ব দলের সমর্থকদের মধ্যে। রিপাবলিকান বা রিপাবলিকানপন্থী নাগরিকদের মধ্যে তার মানসিক সুস্থতা নিয়ে আস্থায় চির ধরেছে।

গত বছর যেখানে ৭৫ শতাংশ রিপাবলিকান তাকে কাজের জন্য মানসিকভাবে উপযুক্ত মনে করতেন, এখন তা কমে ৬৬ শতাংশে নেমেছে। একইভাবে, প্রশাসনিক ক্ষেত্রে তার নৈতিকতা বজায় রাখার বিষয়েও দলীয় সমর্থকদের সমর্থন ৫৫ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit