শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইসরাইলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি অবস্থানগুলোর ওপর মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যার মধ্যে হাইফার উত্তরে অবস্থিত একটি সামরিক-শিল্প কমপ্লেক্সও রয়েছে।

সামাজিক মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, লেবানন থেকে ছোঁড়া একাধিক রকেট কিরিয়াত শমোনায় আঘাত হেনেছে। হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলের কিরিয়াত শমোনা বসতি লক্ষ্যে ফালাক-২ মিসাইল নিক্ষেপ করেছে।

আরেক বিবৃতিতে হিজবুল্লাহ হাইফার উত্তরের রাফায়েল মিউনিশন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্সে মিসাইল হামলার কথা জানিয়েছে। এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, সাফাদের দক্ষিণে একটি অঞ্চলে মিসাইল আঘাত হেনেছে। তবে এ আক্রমণের সময় কোনো সতর্কবার্তা বা সাইরেন শোনা যায়নি।

ইসরাইলি বাহিনী গত কয়েকদিনে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ দখলকৃত এলাকার গভীরে বিস্তৃত আক্রমণ চালিয়েছে। বুধবার, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরাইলের রাজধানী তেলআবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

চলমান এ সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়ে মিলে সংঘর্ষ থামাতে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে ইসরাইল এ প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরও বাড়িয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে চলমান হামলায় অন্তত ৬২০ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দুই হাজারের বেশি। 

এছাড়া ইসরাইলি আক্রমণের ফলে লেবাননের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সীমান্তের শহরগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় ৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit